শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
কাজিপুরে এক হাজার সাতশ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ- ব্যবসায়ীর অর্থদন্ড সততার দৃষ্টান্ত তাড়াশের ইউএনও: জব্দকৃত পেট্রোল গায়েবের গুঞ্জন উড়িয়ে বিক্রিত অর্থ জমা দিলেন সরকারী কোষাগারে যাত্রী সেজে বাস কাউন্টারে হাজির কাজিপুরের ইউএনও মোস্তাফিজ সব হারানো হাহাকারে স্তব্ধ দিঘীনালা বোয়ালখালী নতুন বাজার ছাইস্তুপে ব্যাবসায়ীদের শেষ সম্বল স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ দিঘীনালায় তেলের পাম্প গুলোতে উপচে পড়া ভিড় নন্দীগ্রামে ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে শতাধিক পরিবার পেলো ঈদ উপহার কাজিপুরে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ব্যবসায়ী জালাল উদ্দিন সিরাজগঞ্জের কাজিপুরে তিনহাজার পৌরবাসী পেলেন ১০ কেজি করে চাল  কে দিবে বৃদ্ধা রহিমা খাতুনের ঈদের বাজার ও নতুন কাপড়

সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name / ৩৭ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

মোঃ আখতার হোসেন হিরন :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ আচরণ বিধি ও গণভোট সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিত করন এবং ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে সলঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ মাঠ প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতেই নির্বাচনী তথ্য সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ও ৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জনসাধারণকে অবহিত এবং ভোট দানে উৎসাহিত করার লক্ষ্যে বিস্তারিত বর্ণনা করেন। এ সময় ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের বিচারক রফিকুল ইসলাম মন্টু,সাংবাদিক কে.এম আল আমিন,ইউপি সদস্য শরিফুল ইসলাম,আব্দুল খালেক, মনিরুজ্জামান মনি,ওবায়দুল হকসহ অন্যান্য ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর