বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সততার দৃষ্টান্ত তাড়াশের ইউএনও: জব্দকৃত পেট্রোল গায়েবের গুঞ্জন উড়িয়ে বিক্রিত অর্থ জমা দিলেন সরকারী কোষাগারে যাত্রী সেজে বাস কাউন্টারে হাজির কাজিপুরের ইউএনও মোস্তাফিজ সব হারানো হাহাকারে স্তব্ধ দিঘীনালা বোয়ালখালী নতুন বাজার ছাইস্তুপে ব্যাবসায়ীদের শেষ সম্বল স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ দিঘীনালায় তেলের পাম্প গুলোতে উপচে পড়া ভিড় নন্দীগ্রামে ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে শতাধিক পরিবার পেলো ঈদ উপহার কাজিপুরে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ব্যবসায়ী জালাল উদ্দিন সিরাজগঞ্জের কাজিপুরে তিনহাজার পৌরবাসী পেলেন ১০ কেজি করে চাল  কে দিবে বৃদ্ধা রহিমা খাতুনের ঈদের বাজার ও নতুন কাপড় ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ

সলঙ্গায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৩ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি”র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর সলঙ্গা বাজারের হাজী ইসহাক আলী মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ইফতার মাহফিল এর আয়োজন করা হয়।ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংগঠনের উন্নয়ন মূলক কার্যক্রম এবং সাংবাদিকদের বাৎসরিক ভ্রমণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টুর সঞ্চালনায় ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের সদস্য আব্দুর রহিম,আখতার হোসেন হিরন,সুলতান মাহমুদ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে সাহেদ আলী বলেন, “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি” সলঙ্গার পেশাদার সাংবাদিকদের একটি অন্যতম সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সলঙ্গার ইতিহাস,ঐতিহ্য ও সম্ভাবনার নানা দিক তুলে ধরে আসছে। পাশাপাশি সমাজের অন্যায়,দুর্নীতি,উন্নয়ন কার্যক্রম ও অবহেলিত মানুষের কথা গণমাধ্যমের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে কাজ করছে। তিনি আরও বলেন,অপসাংবাদিকতার কারণে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং এতে পেশাদার সাংবাদিকরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মানোন্নয়নে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর